শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন

ঈদগাঁও (কক্সবাজার), প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে দারিদ্র্যের কারণে ঝরে পড়া নুরা জান্নাত চুমকি নামের ১জন শিক্ষার্থীকে আবারও শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

৪ মে ( সোমবার) দুপুরে ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা দিয়ে পুনরায় স্কুলে ভর্তি করে দেওয়া হয়। শিক্ষার্থী চুমকি উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম ভাদিতলা গ্রামের মোঃ সেলিমের কন্যা। সে গেল বছর পারিবারিক অস্বচ্ছলতার কারণে স্কুল থেকে এসএসসি পরীক্ষা ও পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল।

এমনতর বিষয়টি সম্প্রতি সময়ে ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মনির আহমদের নজরে আসলে তিনি চুমকির বাড়ীতে ছুটে যান। ঐ সময় মেয়েটি কান্নাকাটি করলে তাকে আবারো স্কুলে ভর্তি করে দেয়ার আশ্বস্ত করা হয়। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করে ভর্তিসহ যাবতীয় খরচাদি যুব মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিশোধ করা হয়।

আরও পড়ুন

কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ৮

মানবিক মনির বলেন, সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এই ধরণের কাজ তিনি ধারাবাহিকভাবেই করে আসছেন। এটি তারই অংশ। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি জাহানারা গার্লস স্কুলের প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, কোনো শিক্ষার্থীই যেন আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ না করে, সে জন্য  সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই নিজ নিজ কাজে এগিয়ে যাবো, পরনির্ভরশীলতা ছেড়ে নিজের যোগ্যতা ও পরিশ্রমেই সমাজে টিকে থাকতে হবে।

ভোরের আকাশ/এনউব

মানবিক ফাউন্ডেশন

শেয়ার করুন: