শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হবিগঞ্জে টমটম চালক কাশেম হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

হবিগঞ্জের বাহুবলে রাতের আঁধারে টমটম চালক কাশেম (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার মূল আসামি এমরান মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পিবিআই হবিগঞ্জ জেলা। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়িটিও উদ্ধার করা হয়।

সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটি জব্দ করেছে পিবিআই। দীর্ঘদিন সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলো পলাতক আসামি এমরান মিয়া। ভিকটিম কাশেম হত্যাকাণ্ডে এমরানের সহযোগী গ্রেফতারকৃত ফারুককে কিছু দিন আগে রিমান্ডে এনে পিবিআই কাশেম হত্যাকাণ্ডে মূলহোতা এমরানের সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে কিন্তু আসামি এমরান সিলেটসহ অন্যান্য জায়গায় অবস্থান করতে থাকে। 

তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে পিবিআই আসামি এমরানের বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণ ইতোমধ্যে সংগ্রহ করে ফেলেছে। গ্রেফতারকৃত আসামি এমরানের বিরুদ্ধে সুস্পষ্ট  তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা চলমান থাকবে। পিবিআই হবিগঞ্জ জেলার এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। 

ঘটনায় জড়িত অন্যান্যদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

গ্রেপ্তারফারুক

শেয়ার করুন: