শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহা আড়ম্বরপূর্ণ রথযাত্রা উদযাপিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহা আড়ম্বরপূর্ণ রথযাত্রা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়।

বাংলা পঞ্জিকা অনুযায়ী ৩১শে আষাঢ় রথযাত্রা উদযাপিত হয়। এ উপলক্ষে কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত শ্রী শ্রী জয় কালী মন্দির প্রাঙ্গন থেকে সমবেত ভক্তবৃন্দরা মহা আড়ম্বরে রথ টানা শুরু করেন। বিকাল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিক ভাবে রথযাত্রার শুভ উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক।

আরও পড়ুন

কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি, নদীতীরে সতর্কতা জারি

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক রিপন বনিক, সাবেক সহ-সভাপতি চিত্ত রঞ্জন সাহা, সাবেক সাধারণ সম্পাদক জীবন ভৌমিক, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, সাংবাদিক উওম দাস, কাপাসিয়া বাজার ব্যবসায়ী প্রতিনিধি মীর মাসুদ করিম,  সমীর বনিক, দীলিপ দাস প্রমুখ।

উপস্থিত ভক্তবৃন্দরা জানান, রথযাত্রার এই শুভলগ্নেই দুর্গাপূজার ক্ষণগণনা বা আগমনী বার্তাও শুরু হয়ে যায়। এই দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা সুসজ্জিত রথে আরোহণ করে গুণ্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) যাত্রা করেন। সাফাইশ্রী বংশিদাশ বাবাজিও আশ্রম থেকে উল্টো রথ (বাহুড়া যাত্রা): ২৪ জুলাই ২০২৬, শুক্রবার। এই পবিত্র দিনে দেবতারা পুনরায় নিজ মন্দিরে বা শ্রীমন্দিরে ফিরে আসেন। রথযাত্রা উপলক্ষে মন্দিরগুলোতে বিশেষ পূজা, হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও রথ টানার আয়োজন করা হয়েছে। শাস্ত্র মতে, ভক্তিভরে রথের দড়ি টানলে ও মহাপ্রভুর রথ দর্শন করলে মানুষের পুণ্য লাভ হয়।

ভোরের আকাশ/এম
 

কাপাসিয়া

শেয়ার করুন: