শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার কর্মকর্তাদের আয়োজনে প্রশিক্ষণ, ব্যাংকিং এবং ঋণের আইনি দিক নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রহমতুল্লাহ সরকার,কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার প্রিতম কুন্ডু, লালমনিরহাট জোনের জোনাল ব্যবস্থাপক হাফিজুল ইসলাম। 

কর্মশালায় প্রধান অতিথি আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে কৃষকদের উন্নয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলছে।

কর্মশালায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ব্যাংকের ঋণ প্রদান ও বকেয়া ঋণ আদায়ে কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামকর্মশালা

শেয়ার করুন: