শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধায় এক সঙ্গে বিষপান, প্রেমিকার মৃত্যুর ৫দিন পর প্রেমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রেমিক-প্রেমিকার এক সঙ্গে বিষপানের ঘটনায় প্রেমিকা মিম আক্তারের (১৯) মৃত্যুর পাঁচ দিন পর মারা এবার মারা গেলেন প্রেমিক মোরসালিন হাসান পরশ প্রধান (২১)।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে প্রেমিক মোরসালিন হাসান পরশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।

এর আগে শুক্রবার সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পরশ প্রধানের। অন্যদিকে, গত রোববার (১৯ এপ্রিল) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা মিম আক্তারের মৃত্যু হয়।

নিহত পরশ প্রধান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে এবং মিম আক্তার একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিম আক্তারের সাথে মোরসালিন হাসান পরশ প্রধান দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম-ভালোবাসা করে আসছিল। কয়েক মাস আগে মিম আক্তারের অন্যত্র বিয়ে হয়। তবে, বিয়ের পরও মিম ও পরশের মধ্যে গোপনে প্রেম-ভালোবাসা চলছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় উভয়ের মধ্যে অভিমানের সৃষ্টি হয়। এই অভিমান থেকে ১৭ এপ্রিল সকালে সবার অগোচরে দু’জনই বিষপান করে।এরপর স্বজনরা বিষয়টি বুঝতে পেরে মিম আক্তারকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল তার মৃত্যু হয়। অপরদিকে ১৯ এপ্রিল সকালে পরশ প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) পরশ প্রধানের মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, এর আগে মিম আক্তার নামের এক নারীর হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছিল।

তিনি আরো বলেন, 'আর আজকে পরশ নামের এক যুবক রংপুর হাসপাতালে মারা গিয়েছে, আমাদের কাছে ইতি মধ্যেই মেসেজ এসেছে। লাশ থানায় আসলে আমরা সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে প্রেরণ করবো। তার পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।'

ভোরের আকাশ/এনউব

বিষপান

শেয়ার করুন: