শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৫ কোটি টাকা ব্যয়ে ইসলামপুরে তিন বছরেও চালু হয়নি মা ও শিশু কল্যান কেন্দ্র

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের ইসলামপুরে তিন বছরেও চালু হয়নি উপজেলার একমাত্র মা ও শিশু কল্যান কেন্দ্র। 

প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মানের পর থেকেই অকেজো অবস্থায় পরে রয়েছে। ২০২৪ সালে নির্মাণ কাজ শেষ হলেও ভবনটি এখনো উদ্বোধন হয়নি। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মা ও শিশু রোগীরা।

স্থানীয় সূত্র জানায়, দ্রুত গতিতে নির্মাণ কাজ শেষ হলেও রহস্যজনক কারণে সেটি স্বাস্থ্য বিভাগের অধীনে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষের আশার প্রতিফলন মা ও শিশু কল্যান কেন্দ্রটিতে সেবা চলমান না  থাকায় বাধ্য হয়ে ছুটছেন জেলা শহরসহ দেশের বিভিন্ন হাসপাতালে।

ইসলামপুর উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুসমিতা দত্ত বলেন, আমাদের কার্যক্রম চলমান রয়েছে| ঠিকাদারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করেছে| একজন ভিজিটর কাজ করছে| তবে ভবনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে| দ্রুতই উদ্বোধন হবে আশা রাখছি।

ইসলামপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে আগত রোগী সরুফা বেগমের ¯^জনরা বলেন, রোগীকে সিজার করাতে জরুরী ভাবে জামালপুর জেলা সদরে নিতে হচ্ছে| মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি যদি চালু থাকত, তা হলে আমাদের এই ঝামেলা পোহাতে হতো না| আর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সতো নামে মাত্র| এখানে শয্যা ও ডাক্তার দুটোই কম।

উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের এ বিষয়ে বলেন, যদিও এটার দায়িত্ব আামাদের নয়| তবে এটি চালু হলে মা ও শিশুদের সেবার মান অনেক বৃদ্ধি হতো।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যমুনা ব্রহ্মপুত্র বেস্টিত ইসলামপুর উপজেলাবাসী হাসপাতালটি চালুর দাবি জানিয়ে বলেন, মা ও শিশু কল্যান কেন্দ্রটি দ্রুত চালু হওয়া দরকার। শিশুর চিকিৎসা বিলমবিত হওয়া মানেই জীবন নিয়ে ঝুঁকি। তাই দ্রুত এই কেন্দ্রের কার্যক্রম শুরু হলে ভোগান্তি থেকে রক্ষা পাবে ইসলামপুরবাসী।

ভোরের আকাশ/ র.ই

 

 

 

 

আরও পড়ুন

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন কারাদন্ড

 

 

 

ডা. এ এ এম আবু তাহের

শেয়ার করুন: