শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে মসজিদের ইমামের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে মসজিদের ইমামের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শ্রীপুরে মসজিদের ইমামের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজীপুরের শ্রীপুরে এক মসজিদের ইমামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বড়বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে টেংরা বাজারে স্থানীয় আলেম সমাজ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আহত ইমাম হাফেজ মো. হুজাইফা ময়মনসিংহের ত্রিশালের কানিহারি গ্রামের মাওলানা ইব্রাহিম খলিলের পুত্র। তিনি গত এক বছর ধরে কমিটির নিয়োগপ্রাপ্ত হয়ে ওই মসজিদে ইমামতি করে আসছেন।

ইমাম হুজাইফা জানান, শুক্রবার সকালে মসজিদে কাজ করার সময় সকাল ১০টার দিকে টেংরা গ্রামের মৃত ইয়াকুব আলী চেয়ারম্যানের পুত্র বিপুল মণ্ডল তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। তিনি প্রতিবাদ করলে বিপুল মসজিদের ভেতর থেকে তাকে টেনে হিঁচড়ে বাইরে এনে কিল-ঘুষি মারতে থাকে। স্থানীয় মোজাম্মেলসহ কয়েকজন এগিয়ে এলে বিপুল সেখান থেকে চলে যায়।

প্রত্যক্ষদর্শী মোজাম্মেল বলেন, “রাস্তা দিয়ে যাওয়ার সময় হুজুরকে মারতে দেখি। আমরা প্রতিবাদ করলে বিপুল পালিয়ে যায়।”

বিকালের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন টেংরা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ, ইমাম টেপিরবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ, সুতামপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম উদ্দীন, মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা নাইম এবং তেলিহাটি জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

ভোরের আকাশ/হ.র

বিক্ষোভ মিছিল

শেয়ার করুন: