শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদি হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল জলঢাকা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে মহাসড়কে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা সেচ্ছাসেবক দল।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান কবির লেলিনের নেতৃত্বে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ র‌্যালী বের করা হয়। 
র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে উপজেলা জিয়ামঞ্চের সদস্য সচিব প্রভাষক তুহিনুর রহমান নয়নের সভাপতিত্বে এবং পৌর যুব দলের আহ্বায়ক আবু তোরাব ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান কবির লেলিন।

এসময় আরও বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মালেকুজ্জামান দুলাল, উপজেলা যুব দলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, বিএনপি নেতা ওমর ফারুক ছোট বাবু, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, তাতী দলের সভাপতি আলমগীর হোসেন এবং উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক সফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা নিহত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে শাহাজাহান কবির লেলিন বলেন, “জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন একজন মেধাবী তরুণের নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাব।”

ভোরের আকাশ/এসএইচ

 

শরিফ ওসমান হাদিজলঢাকা

শেয়ার করুন: