শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর নাঈম হাসান (৩০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে শেখেরঘাট এলাকার মাটিকাটা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

নাঈম হাসান(২৮) উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বরমী বাজারে কাঁচা মালের ব্যবসা করতেন এবং বাড়ির পাশেই একটি পুকুর ভাড়া নিয়ে মাছের প্রজেক্ট দিয়ে সেখানে মাছ চাষ করতো।গত ২ জুন রাতে মাছ পাহারা দিতে নিখোঁজ হন তিনি।

নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (২ জুন) রাত পৌণে ১২টার দিকে নাঈম বাড়ীর পাশের পুকুরে তার মাছের প্রজেক্ট দেখার জন্য টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসলে তিনি তার মুঠোফোনে কল দেন।

এসময় অপরপ্রান্ত থেকে ফোন কল কেটে দেয়। পরে আবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সকাল হলেও বাড়ীতে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। তার পড়নে টি-শার্ট এবং শর্ট প্যান্ট পরা ছিল। বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে শেখেরঘাট নামক স্থানে তার হাত-পা বাাঁধা মরদেহ নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে।

নাঈমের খালাতো ভাই রিয়াজ উদ্দিন বলেন, নাঈম রাতের বেলা ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়। বুধবার ভৈরব থেকে একটি ফোন আসে নাঈম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে জরুরী টাকা পাঠাতে হবে। 

আমরা ৮ হাজার ৬ শত টাকা বিকাশে পাঠাই। পরে গাড়ি নিয়ে ভৈরব গিয়ে তার কোন সন্ধান পাইনি। নান্বারটি পুলিশকে দেওয়া হয়েছে। সকালে বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে শেখেরঘাট এলাকার মাটিকাটা  নদীতে তার হাত-পা বাাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে নাঈমের মরদেহ চিহ্নিত করি। আমরা এর বিচার দাবী করছি।

আরও পড়ুন

টেইট না থাকায় বিসিবির ভারপ্রাপ্ত বোলিং কোচ তালহা

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ইতিমধ্যে পুলিশ রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। এঘটনায় তদন্ত করো আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/ র.ই

মরদেহ উদ্ধারমোহাম্মদ শাহীনুর আলম

শেয়ার করুন: