চরফ্যাশনে ২০০ অসহায় পরিবার পেল ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা

ভোলার চরফ্যাশনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে উম্মাহ ওয়েল ফেয়ার ট্রাস্ট। সংস্থাটির ফ্যামিলি সাপোর্ট প্রোগ্রামের আওতায় উপজেলার ২০০টি অসহায় পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলার হোটেল মারুফের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে ফ্যামিলি সাপোর্ট প্রোগ্রামের আওতায় নির্বাচিত ২০০টি অসহায় পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে মোট ৪০ লাখ টাকা বিতরণ করা হয়।
উম্মাহ ওয়েল ফেয়ার ট্রাস্টের এ উদ্যোগকে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের সহায়তা সংশ্লিষ্ট পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটাতে এবং জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব