শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমির মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. লাদেন (২২) ও আক্তার হোসেন (৩৭) এ দু'জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬) কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিন জব্দ করা হয়।

এছাড়াও অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত তাদের অস্থায়ী আস্তানা ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয় এবং আগুন দিয়ে তা ধ্বংস করা হয়, যাতে করে ভবিষ্যতে ওই স্থানে পুনরায় কোনো অবৈধ কার্যক্রম চালাতে না পারে।

জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে উল্লেখ করে উপজেলা প্রশাসন জানায়, "কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ফসলী জমিসহ যেকোনো অবৈধ মাটি কাটা রোধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।"

ভোরের আকাশ/মো.আ.

 

ব্রাহ্মণবাড়িয়াকারাদণ্ড

শেয়ার করুন: