শ্রীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বস্ত্র বিতরণ

গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও স্বল্প আয়ের দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকায় তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শতাধিক স্বল্প আয়ের দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে সদস্য সচিব মো. শহীদুল্লাহ্ বন্দুকশী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মোড়ল, যুগ্ম আহ্বায়ক মো. আবু ইউসুফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন প্রমুখ। পরে স্থানীয় মসজিদের ইমাম মো. মজিবুর রহমান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন।
ভোরের আকাশ/জাআ