শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় একটি মিশুক গাড়ী থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ সেলিম মিয়া (৪৬) ও আবু তাহের  (২৬) নামের দুই কারবারিকেও গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত সেলিম মিয়া লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামের সলিম উদ্দিনের ছেলে ও আবু তাহের গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি (ফারাজি পাড়া) গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১ টার দিকে গাইবান্ধা সদর থানাধীন গাইবান্ধা-সুন্দরগঞ্জগামী রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মিশুক গাড়ি থামিয়ে তল্লাশি করে সাড়ে ৩ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একইসঙ্গে ওই দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ভোরের আকাশ/নি. ব

গ্রেফতার

শেয়ার করুন: