শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী সচেতনতামূলক সেমিনার

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ, কিশোর অপরাধ দমন, সাইবার অপরাধ এবং মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জিলা স্কুলে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮ (র‍্যাব-৮), বরিশাল এই ব্যতিক্রমী উদ্যোগ ও সচেতনতামূলক সভার আয়োজন করে।

সেমিনারে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৮ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক।

সেমিনারের মূল আলোচনাসমূহ:
কিশোর অপরাধ ও মানসিকতা: বক্তারা বর্তমান সময়ে ক্রমবর্ধমান কিশোর অপরাধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, সাইবার অপরাধ এবং মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান: র‍্যাব কর্মকর্তারা শিক্ষার্থীদের বয়সের আবেগ ও কৌতূহলকে সঠিক পথে পরিচালনা করে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। কোথাও অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহভাজন গ্যাং কালচারের আভাস পেলে তাৎক্ষণিকভাবে শিক্ষক বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়।

আরও পড়ুন

ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ নিহত তিন

অভিভাবকদের দায়িত্ব: সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার জোর তাগিদ দেওয়া হয়। সন্তানরা কার সাথে মিশছে, অবসর সময় কীভাবে কাটাচ্ছে—সেদিকে নজর রাখার পাশাপাশি সঠিক নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন আলোচকেরা।

বিশেষ উদ্যোগ ও উপহার:
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক এমন সময়োপযোগী ও প্র প্রয়োজনীয় আয়োজনের জন্য র‍্যাব-৮-কে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং করার আশ্বাস দেন। সেমিনার শেষে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে র‍্যাব-৮ এর পক্ষ থেকে তাদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ভোরের আকাশ/এনউব

সেমিনার

শেয়ার করুন: