নওগাঁয় গরু চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে গ্রাম পুলিশের সহায়তায় গরু চুরির অভিযোগে মো. আহসান হাবীব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । এ সময় তার কাছ থেকে একটি চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে নওগাঁ শহর থেকে গরু নিয়ে যাওয়ার সময় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ শ্রী নারায়ণ চন্দ্র বিষয়টি দেখতে পান । সন্দেহ হওয়ায় তিনি তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। পরে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গরুসহ আহসান হাবীবকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, নওগাঁ শহরের উপজেলা পরিষদের সামনে থেকে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন তিনি। আহসান হাবীব গুচ্ছগ্রাম সাহাপুর এলাকার মো. মামুনের ছেলে ।
এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ