শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

উওম দাস,কাপাসিয়া (গাজীপুর)

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের জামিরার চর ও বড়টেক গ্রামবাসীর অংশগ্রহণে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর)  বিকালে কাপাসিয়া-ঢাকা সড়কের জামিরার চর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের শতস্ফুর্ত অংশগ্রহণে মাদক বিরোধী শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

"পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে-রুখতে হবে একসাথে" এই প্রত্যয়ে অনুষ্ঠিত সমাবেশে উদ্যোক্তা উপজেলা শ্রমিক দল নেতা মোবারক সাজেদুল সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

৫৪ হাজার ইয়াবাসহ ১৬ এপিবিএন কনস্টেবল আটক

উপজেলা বিএনপি নেতা ও বিআরডিবি ভাইস-চেয়ারম্যান জহিরুল ইসলাম ফকিরের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপি নেতা ও জেলা জজ কোর্টের সরকারী অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, আলম আহমেদ, চাঁন মিয়া, আনোয়ার হোসেন, মুজাহিদুল ইসলাম অশ্রু প্রমুখ।

সম্প্রতি এলাকায় তরুণ ও যুবসমাজের মাঝে ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়ায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফলে জামিরার চর ও বড়টেক গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। উদ্যোক্তারা জানান, মাদকমুক্ত সুস্থ সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে তারা কাজ করে যাবেন। যাতে নতুন প্রজন্ম মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে। "মাদকের বিরুদ্ধে- চলো যাই যুদ্ধে" এই প্রত্যাশা নিয়ে তাদের কাজ অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা আশাবাদী।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: