নড়াইলে সুবর্না ঠাকুর এমপিকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্না সিকদার ঠাকুরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম। হরিগুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম পালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিগুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর।
হরিগুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক দেবাশীষ বিশ^াস, মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক দেব মজুমদারসহ মতুয়া মিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত হিন্দু নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/এনউব