শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তুহিন হত্যার প্রতিবাদ

সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে মানববন্ধন

নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । 

শনিবার (৯ আগস্ট) সকালে শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।

সাংবাদিকরা আরও বলেন, সাগর রুনি হত্যার মতো তুহিন হত্যার বিচার ও যেন চাপা পড়ে না যায় ।  সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র ব্যবস্থা ভেঙে পড়বে। 
তুহিনসহ দেশে বিভিন্ন সময়ে সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক  শাস্তির দাবি জানান।

মানববন্ধনে পিরোজপুর  প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও  সহসভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন  দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম, যুগান্তরের জেলা প্রতিনিধি এসে এম পারভেজ, আমাদের সময়ের খালিদ আবু, ডেইলি অবজারভারের জিয়াউল আহসান ও নিউজ টোয়েন্টিফোর ফোরের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফাসহ  জেলায় কর্মরত বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধিরা।

ভোরের আকাশ/মো.আ.

পিরোজপুরপ্রতিবাদসাংবাদিকমানববন্ধন

শেয়ার করুন: