শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা
শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ব্যাংক কর্তৃপক্ষ।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে আগুন দেয়ার চেষ্টা চালালে ব্যাংকের কর্মকর্তা ও নৈশ প্রহরী মিলে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার টেংরা এলাকায় গ্রামীণ ব্যাংক দীর্ঘ যাবত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ওই শাখার ভেতরে আবাসিক কোয়ার্টার আছে। অন্যান্য দিনের মতো কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান কর্মকর্তারা। রাতে নৈহপ্রহরী দায়িত্বরত ছিল। রাত ২টার নৈশপ্রহরীর চিৎকার শুনে কর্মকর্তারা এসে আগুন দেখতে পান। পরে তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন।

গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার নৈশপ্রহরী মো. ফরিদ বলেন, রোববার রাতে তিনি কার্যালয়ের নিচ তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানা প্রাচীর টপকে আগুনের কুন্ডলী তৈরী করে ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করেন। হঠাৎ করে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা চলে যান। চিকৎকার শুনে উপরে থাকা কর্মকর্তারা নিচে নেমে আসেন। পরে সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।

শাখাটির ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, নৈশ প্রহরীর চিৎকার শুনে দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। রাতেই জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরী করেছেন। এঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: