শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রায় দেড়ঘন্টা পরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝড়ো বাতাস  ও বৈরী আবহাওয়ার কারনে প্রায় দেড়  বন্ধ থাকার পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল  স্বাভাবিক হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে রাজবাড়ী অঞ্চলে কালবৈশাখী ও পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে দুই ঘাটে যাত্রী ও যানবাহন পারাপার সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং যানবাহনের সারির সৃষ্টি হয়।

পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ৫টা ৪৫ মিনিট থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে নৌরুটে চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যায় একারনে ৪ টা ২৫ মিনিটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। বর্তমানে এ নৌরুটে মোট ১০টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় আটকে পড়া যানবাহন ও যাত্রীদের পারাপার শুরু হয়েছে।

ভোরের আকাশ/এনউব

ফেরি চলাচল শুরু

শেয়ার করুন: