শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বসতবাড়িতে অবৈধ জ্বালানি মজুদের দ্বায়ে ১৪ দিনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় বসতবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সেনাবাহিনীর একটি টিমও উপস্থিত ছিল।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা সদরের হাসপাতাল রোড সংলগ্ন শামীম হাসানের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের উপস্থিতিতে মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাড়ি থেকে ১,৬৮৩ লিটার ডিজেল (মূল্য ১,৬২,২২৪.৩৭ টাকা), ১০ লিটার অকটেন (মূল্য ১,১৪২.৫০ টাকা), ১২০ লিটার পেট্রোল (মূল্য ১৩,২৪২ টাকা) এবং ২৬৩ লিটার কেরোসিন (মূল্য ২৮,৬৫৬.৪৮ টাকা) জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানির মোট মূল্য ২,০৫,২৬৫.৩৫ টাকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত শামীম হাসান কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে তার বসতবাড়িতে এসব দাহ্য পদার্থ মজুদ করে রেখেছিলেন।

অভিযানের সময় তিনি দোষ স্বীকার করলে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত জ্বালানি সরকারি মূল্যে বিক্রয়ের জন্য মঠবাড়ীয়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশনের মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। উদ্ধারকৃত তেলের সমপরিমাণ অর্থ আগামীকাল ব্যাংকিং সময়ের মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযুক্তকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানোর জন্য মঠবাড়ীয়া থানার অফিসার-ইন-চার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, “কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভোরের আকাশ/নি

পিরোজপুর

শেয়ার করুন: