শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাড়াইলে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কিশোরগঞ্জের তাড়াইলে মাদক, জুয়া, অনলাইন জুয়া, পারিবারিক সহিংসতা ও কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও তাড়াইল থানা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার যুবসমাজকে বিপথগামী করছে এবং পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। এসব অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

মাদারীপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

এছাড়া তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির মাওলানা কাজী হাবিবুর রহমান ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম বাকী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার সমন্বয়কারী মহিউদ্দিন মাসুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভোরের আকাশ/এম

তাড়াইল

শেয়ার করুন: