শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ সহ মোট পাঁচ জন নিহত হয়। এসময় শিশু সহ আরও ২ জন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্ৰামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪),  রাকিব (১৮) ও অজ্ঞাত চালক(২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।


নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের সবাই যশোর অঞ্চলের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনায় এক শিশুসহ আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া চালাল চীন

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে মরদেহগুলোহাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাম বলেন, প্রাইভেটকারে চালকসহ সাতজন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


ভোরের আকাশ/ইউএম

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: