শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “সরকার ইতোমধ্যে মাদকবিরোধী অভিযান শুরু করেছে। তবে এই কার্যক্রমকে কেবল প্রশাসনিক উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সবার অংশগ্রহণ নিশ্চিত করে এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। আমার বিশ্বাস, মাদক নির্মূলে এটাই সবচেয়ে কার্যকর পথ।”

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক প্রতিরোধে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

মৎস্য উৎপাদন স্বাভাবিক রাখতে বন্যাকবলিত খামারিদের পাশে সরকার

মির্জা ফখরুল বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা বৃদ্ধি। মানুষকে বারবার জানাতে হবে, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে।”

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে। একই সঙ্গে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/জেআ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন: