শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’ আত্মপ্রকাশ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’ আত্মপ্রকাশ
‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’ আত্মপ্রকাশ

‘ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই একসাথে’ এই শ্লোগান নিয়ে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। কমিটি জেলার শিক্ষা, চিকিৎসা ও যোগযোগের উন্নয়নসহ ক্লিন ঝিনাইদহ গড়তে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সংগঠনের আবু সালেহ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইনজামামুল হক ও আল মিরাজ। এরপর ঝিনাইদহের শিক্ষা যোগাযোগ ও চিকিৎসাসহ ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে আলাদা আলাদা তিনটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। কমিটির আত্মপ্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম। এরপর ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সদস্যদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম, হৃদ রোগ বিশেষজ্ঞ একেএম কামাল হোসেন, ঝিনাইদহ সদর হাসপাতালে গাইনি কনসালটন্ট মাফিয়া খাতুন, সামাজিক সংগঠক গাউছ গোর্কি, ডাক্তার মো. হাসানুজ্জামান, সরকারী কেসি কলেজের সাবেক শিক্ষক শেখ মোহাম্মদ আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাবেক শিক্ষা অফিসার মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রকৌশলী আবুল বাশার। অনুষ্ঠান থেকে জেলার চিকিৎসার উন্নয়নে আগামী ১৪ জুন সকালে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়।

ভোরের আকাশ/আজাসা

ঝিনাইদহমানববন্ধন

শেয়ার করুন: