শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হালদায় ভেসে উঠলো ৪৬ কেজির মৃত ডলফিন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভেসে উঠেছে এক মণ ওজনের একটি মৃত ডলফিন। পরে সেটি নৌ পুলিশ গিয়ে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে হালদা নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়ীয়াঘোনা এলাকায় মদুনাঘাট থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি উদ্ধার করেন হালদা নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর ও হালদা নৌ-পুলিশ ।

সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী জানান, ডলফিনটির সুরতহাল রিপোর্ট করে দেখা যায়, এটার দৈর্ঘ্য ৬ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ফিট এবং ওজন প্রায় ৪৬ কেজি এবং আনুমানিক বয়স ১৩ থেকে ১৬ বছর। শরীরে পচন ধরেছে, আনুমানিক পাঁচ-সাতদিন আগে এটি মারা গিয়েছে বলে ধারণা করা যায়। শরীরে বড় কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথার পাশে এবং পেটের দিকে ক্ষত চিহ্ন দেখা যায়।

তিনি বলেন, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ এবং অবৈধ জালের কারণে ডলফিন মৃত্যু পরিমাণ বাড়ছে; যা হালদা নদীর জীববৈচিত্রের জন্য হুমকি। এটা প্রতিহত করা খুব জরুরি ।

ভোরের আকাশ/মো.আ.
 

চট্টগ্রাম

শেয়ার করুন: