শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

‘দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমরা প্রস্তুত’

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
‘দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমরা প্রস্তুত’
‘দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমরা প্রস্তুত’

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নানা ধরনের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সাভার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত। দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। 

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

এ সময় মো. খোরশেদ আলম আরো বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

প্রতিবাদ সভা শেষে বিশাল মোটরসাইকেল র‍্যালিটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের নৈরাজ্যের সৃষ্টির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: