শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাণীনগরে মন্দির কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল মন্দির কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার বেলা ১১টায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনরে সভাপতিত্বে এবং জামায়াতে সেক্রেটারি শামিনুর ইসলাম শামিমের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম।

সভায় খবিরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে রোববার থেকে। এবার উপজেলায় মোট ৪৩টি পুজামন্ডপে দুর্গাপূজা উনুষ্টতি হচ্ছে। উপজেলার হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য প্রতিটি পুজামন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান। সেই সাথে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাস।

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ মহন্ত ও সকল মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

মতবিনিময়জামায়াতে ইসলামীরাণীনগর

শেয়ার করুন: