শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

গোপালপুরে চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোখলেসুর রহমান মোখলেসের নিজ গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে (বাদ এশা) মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুলুটিয়া গ্রামে এনামুল হোসেনের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

কুমিল্লায় ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬

হযরত আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোখলেসুর রহমান মোখলেস। তিনি গোপালপুর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন ধুলুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছোরহাব উদ্দিন তুহিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য করিম আকন্দ, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বিল্লাল তালুকদার, মির্জাপুর ইউনিয়ন জাসাসের যুগ্ম আহ্বায়ক আশরাফুল তালুকদার এবং ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সিফাত হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: