শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদকে ঘিরে গাইবান্ধায় নিরাপত্তা জোরদার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গাইবান্ধা জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিপিসি-৩, র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প। 

জেলার বিভিন্ন পশুর হাট, মহাসড়ক, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে ফুলছড়ি উপজেলার ভরতখালী পশুর হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।

তিনি জানান, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি, ছিনতাই, জাল টাকা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে নিয়মিত টহল, সাদা পোশাকে নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহার করে অভিযান চালানো হবে।

এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মহাসড়ক ও টার্মিনাল এলাকায় টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়।

আরও পড়ুন

পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা

র‍্যাব জানায়, পুলিশের সঙ্গে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। এ সময় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

 

নিরাপত্তা জোরদারতরিকুল ইসলাম

শেয়ার করুন: