শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে না জানিয়ে বিয়ে করায় বন্ধুদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’ স্লোগানে বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল করেছেন একদল তরুণ। শুক্রবার (১৫ মে) বিকেলে দৌলতদিয়া মডেল হাইস্কুল সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এসএসসি ২০১৫ ব্যাচের কয়েকজন বন্ধু এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন মজার ও ব্যাঙ্গাত্মক লেখাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়নালসহ তার অন্য বন্ধুরা জানান, তাদের ঘনিষ্ঠ বন্ধু শাকিল শেখ হঠাৎ করেই গোপনে বিয়ে সম্পন্ন করেন। বিষয়টি তারা জানতে পারেন অনেক পরে। এতে ক্ষোভের চেয়ে অভিমান থেকেই তারা এমন ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা বলেন, বন্ধুত্বের সম্পর্কে গোপনীয়তা থাকা উচিত নয়। বিশেষ করে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বন্ধুদের অবগত না করায় তারা কষ্ট পেয়েছেন। সেই অভিমান থেকেই তারা প্রতীকী প্রতিবাদে রাজপথে নেমেছেন।

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল

এদিকে ব্যস্ত মহাসড়কে এমন ভিন্নধর্মী কর্মসূচি দেখে পথচারী ও যাত্রীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেকে থেমে ছবি ও ভিডিও ধারণ করেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দেয়। তবে পুরো আয়োজনজুড়ে ছিল হাস্যরসের আবহ। বিক্ষোভ শেষে বন্ধুরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

 


ভোরের আকাশ/ইউএম
 

বিক্ষোভ

শেয়ার করুন: