শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কৃতজ্ঞতা জানান।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এই বিজয় একার নয়, বরং ফরিদপুরের প্রতিটি মানুষের সম্মিলিত অর্জন। যারা তাকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা যারা ভিন্নমত পোষণ করেছেন—সবার প্রতিই তিনি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

চৌধুরী নায়াব ইউসুফ তার স্ট্যাটাসে বলেন, নির্বাচনী প্রচারণায় মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম করা তরুণ কর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় যুক্ত থাকা নারী কর্মী, চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের মাঠে কাজ করা সাধারণ মানুষ—সবার অবদানেই এই বিজয় সম্ভব হয়েছে। তিনি মসজিদে দোয়া করা মুরুব্বি ও ঘরে বসে প্রার্থনায় অংশ নেওয়া নারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, রাজনীতি মানে মানুষের সেবা করা এবং জনগণের দায়িত্ব কাঁধে নেওয়া। নির্বাচনের শুরুতেই যে অঙ্গীকার করেছিলেন, সেই শপথ পুনর্ব্যক্ত করে তিনি জানান—তিনি জনগণের ওপর শাসন করতে নয়, বরং সেবক হয়ে পাশে দাঁড়াতে এসেছেন।

নবনির্বাচিত এই সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের দেওয়া এই আমানতের মর্যাদা তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে রক্ষা করবেন। তার নেতৃত্বে ফরিদপুর হবে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির এক আদর্শ জনপদ। তিনি ফরিদপুরবাসীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা প্রকাশ করেন।

ভোরের আকাশ/এসএইচ

ফরিদপুরচৌধুরী নায়াব ইউসুফ

শেয়ার করুন: