শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে ৪০ সাক্ষীর সাক্ষ্য শেষ

বাকি বিল্লাহ চৌধুরী, চট্টগ্রাম

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং হুণ্ডির মাধ্যমে ওই অর্থ বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 

তাঁদের সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষে এ মামলায় এ পর্যন্ত ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (১৬ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানি শেষে আদালত মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ আগস্ট দিন নির্ধারণ করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা এ মামলায় রোববার দুদকের পক্ষ থেকে তিনজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। তাঁদের সাক্ষ্য গ্রহণের পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরা জেরাও সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে মামলায় মোট ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অন্যতম আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তাঁর সঙ্গে আসামি করা হয়েছে তাঁর স্ত্রী এবং ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরীকে।

এ ছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীকেও মামলায় আসামি করা হয়েছে।

ইউসিবির সাবেক কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, আবদুর রউফ চৌধুরী, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন ও বজল আহমেদ বাবুল রয়েছেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদেরও মামলায় আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, এজিএম উৎপল পাল, প্রদীপ কুমার বিশ্বাস, মো. জাহিদ, মো. শহীদ, মো. সুমন, ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।

দুদকের অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবহার করে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব দেখানো হয়। প্রতিষ্ঠানটির নামে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে ওই অর্থ উত্তোলন করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার এবং সেখানে সম্পদ কেনার অভিযোগ করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে অর্থ আত্মসাতের ঘটনাটি ঘটে।

দুদকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। মামলার তদন্ত শেষে ২৯ আসামির সঙ্গে তদন্তে পাওয়া আরও সাতজনকে যুক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

আরও পড়ুন

মীরসরাইয়ে মাইক্রোবাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

মামলার ৩১ আসামির মধ্যে ইউসিবির সাবেক ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আব্দুল আউয়াল এবং জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী কাজী মোহাম্মদ দিলদার আলম মারা যাওয়ায় তাঁদের বিচারিক কার্যক্রম থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট।

ভোরের আকাশ/রই

মোহাম্মদ আব্দুল আউয়াল

শেয়ার করুন: