শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কবি নজরুল ও ওসমান হাদির চেতনায় আল মাকতাব : সাংবাদিক হারুন শাহাদাত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের নিয়মিত প্রকাশনা “আল মাকতাব” পরিবারের উদ্যোগে আমৃত্যু সাম্রাজ্যবাদ আধিপাত্যবাদ ও কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রামী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ জানুয়ারি) আল মাকতাব” পরিবারের উদ্যোগ এ অনুষ্ঠান পালিত হয়।

উপস্থিত সুধীরা বলেন, ওসমান হাদী হত্যার বিচার বাংলার মাটিতে হতেই হবে। বিচার না হলে প্রতি ঘরে হাদী জন্ম নিয়ে বিপ্লবের বিস্ফোরণ ঘটাতে বাধ্য হবে। কবি নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদীরা যুগে যুগে আসে গোলামির শিকল ছিঁড়ে আজাদির গান গেয়ে যায় জাতির মুক্তির জন্য। তারা জীবন দেয় কিন্তু হার মানে না।

আল মাকতাব শুধু একটি পত্রিকা নয় এটা সংস্কৃতির গোলামি থেকে জাতিকে বের করতে একটি নতুন অঙ্গীকারের নাম। আজকে আবার আমরা আল মাকতাব পরিবার নতুন করে শপথ নিলাম, শহীদ ওসমান হাদীর রেখে যাওয়া অসমাপ্ত কালচারাল যুদ্ধ চালিয়ে যাবো। এ যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা কখনো থেমে থাকব না।

আল মাকতাব সম্পাদক এস. এম রুহুল আমীনের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ড. মুফতি মুহা. নুর উদ্দিন কাওছারের পরিচালনায় অনুষ্ঠিত কবর জিয়ারত ও দোয়ার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, কথাশিল্পী ও সিনিয়র সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ ড. মাও. মোহাম্মাদ লোকমান হাকিম, মো. গিয়াস উদ্দীন, ড. আব্দুল গাফফার মল্লিক, মুফতি শাহ আলম নুর, মাও. আকমল হোসাইন, এস. এম আবদুল্লাহ আল মামুন, মো. গালিব হাসান, মো. তাজুল ইসলাম জিহাদসহ আল মাকতাব পরিবারের বিপুলসংখ্যক সদস্যসহ মুসল্লিরা কবর জিয়ারত ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/মো.আ.

 

 

 

শরীফ ওসমান হাদিদোয়া ও মিলাদ মাহফিলকবর জিয়ারত

শেয়ার করুন: