শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল এক লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টেকনাফে বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল এক লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক
টেকনাফে বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল এক লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক

কক্সবাজারের টেকনাফে বসতবাড়ির পাশে মাটি খুঁড়ে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে উপজেলা সদর ইউনিয়নের নোয়াখালী পাড়া থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে, জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

আটক যুবকের নাম মোহাম্মদ ইসমাইল (৩২)। তিনি সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার প্রয়াত শেখ আহম্মদের ছেলে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সাগরপথে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালী পাড়ায় আনার তথ্য পেয়ে রাতভর অভিযান চালানো হয় বিজিবি ও পুলিশের যৌথ ফোর্সের মাধ্যমে।

প্রথমে দরগারছড়া এলাকায় সন্দেহজনক এক মাদককারবারির ঘরে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হয়।

পরে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় সেই মাদককারবারির ঘরের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, মাদকবিরোধী এই অভিযান সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর ও ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিফলন।

আটক যুবক এবং পলাতক আরও তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

আটক

শেয়ার করুন: