দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

রবিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফুলবাড়িগেট ইস্পাহানী কলোনির সামনে সড়ক দুর্ঘটনায় রোকেয়া (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
তিনি ইস্পাহানী কলোনির বাসিন্দা।
জানা যায়, ফুলবাড়িগেট ইস্পাহানী কলোনির সামনে খুলনা-যশোর মহাসড়ক পারাপারের সময় মোছা. রোকেয়া নামে ওই বৃদ্ধা দ্রুতগামী সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৯টা ৩৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ/ র.ই