শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরে তিন দিনব্যাপী উদ্যোক্তা পিঠা উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসন ও  মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করেছে। শুক্রবার রাত ৯ টায় দিনাজপুর শহরের লোক ভবন মাঠে পিঠা উৎসবের  উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ও উদ্যোক্তাদের সমন্বয়ে মেলাটি শুরুর দিনেই জমজমাট হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম ।

তিনি বলেন, অগ্রহায়ণ মাসে শীতের আমাজে গ্রামীণ জনগোষ্ঠী পিঠা দিয়ে মেহমানদারি করে থাকে। কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে যেতে বসেছে। কিন্তু গ্রাম বাংলার দীর্ঘ দিনের পিঠা উৎসবকে কখনোই বিলীন হয়ে যেতে দেওয়া যাবে না। এ জন্য সরকারি ব্যবস্থাপনায় মহিলা অধিদপ্তরের সংগঠনগুলোর অংশগ্রহণে এই পিঠা উৎসবের উদ্বোধন  করা হলো। আশা করছি এই পিঠা মেলায় আসা নতুন প্রজন্মের তরুণেরাসহ সব শ্রেণী-পেশার দর্শনার্থী তৃপ্তি সহকারে পিঠা খেতে পারবেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান ও  জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. নাজমুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলাম রুমানা।

পিঠা মেলায় নারী উদ্যোক্তাদের ৩২টি স্টল স্থান পেয়েছে। উদ্যোক্তা মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পিঠা মেলা বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চালু থাকবে।

ভোরের আকাশ/জাআ

পিঠা উৎসবদিনাজপুর

শেয়ার করুন: