নাজিরপুরে দুঃস্থ নারীদের মাঝে হাইজেনিক বস্ত্র বিতরণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে হাইজেনিক বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের মাঝে প্রয়োজনীয় হাইজেনিক বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় নাজিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগী নারীদের হাতে হাইজেনিক বস্ত্র তুলে দেওয়া হয়।
ভোরের আকাশ/এম