শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

সাতকানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় জননেতা কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উত্তর সাতকানিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে কেরানীহাট সি ওয়াল্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গোল চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির নেতাকর্মীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের নেতৃত্ব দেন উত্তর সাতকানিয়া বিএনপির নেতা লোকমান, যুবদলের নেতা নাছির উদ্দিন, আলমগীর, ইয়াসিন এবং ছাত্রদলের নেতা রবিউল ইসলাম রবি।

এসময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদমূলক শ্লোগান দেন এবং বারবার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা দ্রুত এ মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, “কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ভোরের আকাশ/ র.ই

বিক্ষোভ মিছিললোকমান

শেয়ার করুন: