শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড
চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

চেক প্রতারণার অভিযোগে জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জামালপুরের যুগ্ম জেলা জজের ২য় আদালতের বিচারক নিস্কৃতি হাগিদক এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রুহুল আমীন মিলন ৩ মাসের সময় নিয়ে বাদী শহিদুল্লাহ শহীদের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলে তিনি টাকা পরিশোধে টালবাহানা শুরু করেন।

এক পর্যায়ে, ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা পরিশোধ না করে কৃষি ব্যাংক, জামালপুর শাখার চেক বই থেকে ২ লাখ টাকার একটি চেক প্রদান করেন।

বাদী ব্যাংকে চেকটি জমা দিলে ব্যাংক থেকে জানানো হয়, তার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা নেই। পরে, ২০২৩ সালের ২২ আগস্ট শহিদুল্লাহ বাদী হয়ে আদালতে চেক প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালত এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: