দিনাজপুরে সৌদি বাদশার দেয়া খেজুর বিতরণ

সৌদি সরকারের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে পাঠানো উন্নত মানের ১২ হাজার ৫০০ কার্টুন(১০০ টন) খেজুরের মধ্যে দিনাজপুরের জেলা প্রশাসক অনুকূলে ২৬৫ কার্টুন খেজুর বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক অনুকূলে বরাদ্দকৃত এসব খেজুর জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণত উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) দের মাধ্যমে বিতরণ শুরু হয়েছে। ফুলবাড়ী উপজেলায় দেয়া হয়েছে ১৮ কার্টুন, ১৪৪ প্যাকেট খেজুর। সেগুলো উপজেলার আবাসিক মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে।
বুধবার (১১ মার্চ) বিকেল ৫ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন এতিমখানা ও মাদরাসার পরিচালকদের মাঝে এই উপহারের খেজুরের প্যাকেট বিতরণ করা হয়। অবশিষ্ট খেজুরের কার্টুন বৃহস্পতিবার (১২ মার্চ) এতিমখানা ও মাদরাসা প্রতিনিধিদের কাছে বিতরণ করা হবে। সৌদি বাদশা সালমানের উপহার হিসেবে পাঠানো এই খেজুর গ্রহণের পর এতিমখানা ও মাদরাসা প্রতিনিধিরা সৌদি আরব সরকার এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান বলেন, ফুলবাড়ী পৌরসভাসহ উপজেলার ৭ ইউনিয়নের আবাসিক মাদরাসা ও এতিমখানা গুলো থেকে প্রাপ্যতার ভিত্তিতে বাছাই করে সৌদি আরব সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া ১৮ কার্টুন, ১৪৪কেজি বা প্যাকেট খেজুর স্বচ্ছভাবে বিতরণ করা হচ্ছে।
সৌদি সরকারের উপহার বিতরণকালে উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা প্রশাসক আহমেদ হাছান বলেন, পবিত্র মাহে রমাদান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো এসব খেজুরের প্যাকেট মূলত হতদরিদ্র, এতিম ও দু:স্থ মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিতরণ করা হচ্ছে।
প্রসঙ্গত, মানবিক সহায়তা-কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-১৩ অনুসরণপূর্বক জেলার ১৩ টি উপজেলার মধ্যে সদরে ২৫ কার্টুন , বিরলে ৩০ কার্টুন, বোচাগঞ্জে ১৫ কার্টুন, কাহারোলে ১৫ কার্টুন, বীরগঞ্জে ২৮ কার্টুন, খানসামায় ১৫ কার্টুন, চিরিরবন্দরে ৩০ কার্টুন, পার্বতীপুরে ২৫ কাটুন, ফুলবাড়ীতে ১৮ কার্টুন, বিরামপুরে ১৮ কার্টুন, নবাবগঞ্জে ২৩ কার্টুন, হাকিমপুরে ৮ কার্টুন, ঘোড়াঘাটে ১০ কার্টুন এবং সরাসরি ৫ কার্টুন সৌদি খেজুর এতিম ও দু:স্থদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য উপ-
বরাদ্দ প্রদান করা হয়।
ভোরের আাকাশ/এসএইচ