রায়গঞ্জে অর্ধশতাধিক আ’লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় ধানগড়া ইউনিয়নের আটঘড়িয়া বাজারে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। যোগদানকারীদের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভি পি আইনুল হক। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যুক্ত হচ্ছে।
নবাগত নেতাকর্মীরা জানান, দলীয় কর্মকাণ্ডে হতাশ হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন।
ভোরের আকাশ/আ.র