শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আজ ২২ মার্চ ২০২৫, শনিবার, জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ নেত্রকোনায় সচেতন নাগরিক ও ছাত্র সমাজ এর আয়োজনে মানববন্ধনটি পরিচালনা করেন আহ্বায়ক মোহাম্মাদ হৃদয় ইসলাম।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজমল হোসেন পাইলট, সাবেক ১ নং সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিনাতুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক; রেজাউল করিম রেজা, নেত্রকোনা জেলা ঢাকাস্থ ছাত্র কল্যাণ, ঢাকা কলেজের সভাপতি; হাব্বান খান, সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা ঢাকাস্থ ছাত্র কল্যাণ, ঢাকা কলেজ; আবুল কালাম আজাদ, সদস্য সচিব, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদল; মোঃ হারুন মিয়া, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, নেত্রকোনা জেলা ছাত্রদল এবং ফখরুল ইসলাম আইউশসহ নেত্রকোনার ছাত্র সমাজের প্রতিনিধি। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং সমাজকর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মোহাম্মদ আজমল হোসেন পাইলট তার বক্তব্যে বলেন, “নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নেত্রকোনাবাসীর জন্য একটি বড় ধরনের অবিচার। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করছি।”
বক্তারা নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী বলে আখ্যায়িত করেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করে দেওয়া হলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। তারা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সরকারের নিকট দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
 

শেয়ার করুন: