শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে ১১৩৭ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর চরে নৌকা থেকে ১ হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ঘোড়াঘাট মাদক নির্মূল কমিটির সহায়তায় থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৭) এবং মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাকিল মিয়া (২০)।

আরও পড়ুন

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকা থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঘোড়াঘাট মাদক নির্মূল কমিটির সহায়তায় ১ হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ভোরের আকাশ/সু.পা

ঘোড়াঘাটে ইয়াবাসহ গ্রেফতার

শেয়ার করুন: