খুলনায় পুলিশের বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত

রবিবার ২৬ জুলাই জেলা পুলিশ খুলনা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ খুলনা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম -সেবা, পুলিশ সুপার, জেলা পুলিশ খুলনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন এস এম আল- বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জেলা পুলিশ খুলনা, আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম -সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জেলা পুলিশ খুলনা, সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল)খুলনা, মোঃ খায়রুল আনাম, বিপিএম -সেবা, অতিরিক্ত পুলিশ সুপার( বি -সার্কেল) খুলনা, মোঃ আমির হামজা সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল খুলনা), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ এবং খুলনা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সগণ।
এ সময় রেঞ্জ ডিআইজি সকল অফিসার ও ফোর্সদের কল্যাণার্থে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি গতানুগতিক পুলিশিং ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সততা, পেশাদারিত্ব, প্রযুক্তি ও তথ্য ভিত্তিক পুলিশিং ব্যবস্থা প্রচলন করার জন্য জেলার সকল অফিসার ও ফোর্সদের আহ্বান জানান।
ভোরের আকাশ/ এনউব