শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর ইকরা আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ গর্ত থেকে উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে একটি গর্তের পানিতে তার লাশ ভেসে ওঠে।

মৃত ইকরা উপজেলার মসুয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর থেকে ইকরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির চারপাশসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশে গর্তের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। স্বজনরা গর্ত থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ইকরার নানা মো. আলম জানান, ইকরা মৃগী রোগে আক্রান্ত ছিল। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। খোঁজাখুঁজি করে তাকে নিয়ে আসতাম। সোমবার নিখোঁজ হওয়ার পর আর তাকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পাশে গর্তের পানিতে তার লাশ পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মুগদিয়া গ্রামে পানিতে এক শিশুর লাশ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি সাপেক্ষে দাফন করার জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

লাশকিশোরগঞ্জশিশুউদ্ধার

শেয়ার করুন: