শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে আটক ৬

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফেনী জেলার ফুলগাজী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের এক যৌথ অভিযানে ৬  মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর এলাকায় পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে তিন বোতল ভারতীয় ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, মাদক চোরাচালান বিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলগাজী থানার তদন্ত ওসি মো. নুরুল ইসলাম পুলিশের একটি দলের নেতৃত্ব দিয়ে বিজিবির সঙ্গে অংশগ্রহণ করেন। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় টহল দলটি ৬ জনকে আটক করতে সক্ষম হয়। অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানার তদন্ত ওসি মো. নুরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আবদুল করিম (৩০), কবির আহমদের ছেলে মো. মোমিন (২১), নুর আহাম্মদের ছেলে মো. রোমান (২১), রফিকের ছেলে ইমন (২২), একই গ্রামের আমির হোসেনের ছেলে মো. হানিফ (২৩) এবং ফুলগাজী উপজেলার বসন্তপুর গ্রামের ছবির আহমদের ছেলে রবিউল হক (২৫)।

৪ বিজিবি'র অধিনায়ক জানায়, সীমান্তে রুখে দিব মাদকের পাচার, বিজিবি ও জনতার এই অঙ্গীকার।" এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

ফেনীমাদক কারবারি আটকবিজিবি

শেয়ার করুন: