শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে গাজীরহাটে পুলিশ ফাঁড়ি

কালিয়া (নড়াইল)প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন ও খুলনা জেলার গাজীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

২ সেপ্টেম্বর নড়াইল পুলিশের আয়োজনে হামিদপুর ইউনিয়নের গাজীরহাট বাজার পূজা মণ্ডপ মাঠ প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ও খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।

আলোচনা সভায় বক্তারা বলেন, নড়াইলের হামিদপুর ইউনিয়ন ও খুলনা জেলার গাজীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, অস্ত্রসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। এলাকাটি কালিয়া থানা থেকে প্রায় ১৪ কিলোমিটার ও দিঘলিয়া থানা থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে হওয়ায় অপরাধ সংঘটিত হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো ও কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের কিছুটা সময় লাগে।

এ কারণে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নড়াইলের কালিয়া থানার অধীনে হামিদপুর ইউনিয়নের গাজীরহাট বাজারে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, হামিদপুর ইউনিয়নের পুরোনো বোর্ড অফিসে এই পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।

আরও পড়ুন

পাহাড়ে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলছে কারিগরি প্রশিক্ষণে

নতুন পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে সীমান্তবর্তী এলাকায় পুলিশের উপস্থিতি বাড়বে এবং সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

এদিকে, পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা আশা করছেন, পুলিশের স্থায়ী উপস্থিতির কারণে গাজীরহাট বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং তারা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস ও ব্যবসা পরিচালনা করতে পারবেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: