শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে আ’লীগের ৯ জন কর্মী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে আ’লীগের ৯ জন কর্মী আটক
চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে আ’লীগের ৯ জন কর্মী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আ’লীগের তিন নেতাকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহাসড়কে মানুষের জানমাল রক্ষা ও নাশকতা প্রতিরোধে বিএনপি ও জামায়াত পৃথকভাবে শোডাউন ও অবস্থান নিয়েছে। দিনে স্বাভাবিক ছিল মানুষের জীবনযাত্রা। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর তারা টায়ার জ্বালিয়ে মিছিল করে। পদুয়া এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

এছাড়াও পুলিশের পৃথক টিম বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আ’লীগ ও অঙ্গ সংগঠনের আরও তিন নেতাকে আটক করে। বৃহস্পতিবার সকালে জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে মোটর সাইকেল শোডাউন করে।

অপরদিকে বিএনপির উদ্যোগে চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, জগন্নাথ ও বাবুচি বাজারে মিছিল করে নেতাকর্মীরা। তবে দিনের বেলায় মহাসড়কের কোথাও দেখা যায়নি আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেন, পলাতক আ’লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করে আতঙ্ক সৃষ্টি চেষ্টা করছে।

আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, বাবুচি বাজার ও জগন্নাথ এলাকায় নাশকতা বিরোধী অবস্থান নিয়েছি। কোনভাবেই মানুষের জানমালের ক্ষতি হতে দেয়া হবে না। তারপরও কেউ ক্ষতির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

আরও পড়ুন

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের এমপির নির্দেশে মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউন করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, যাতে কেউ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে।  

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হাতেনাতে ৬ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: