শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ আগস্ট) রাতে বিকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মসজিদে নবগঠিত কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগ এ দোয়া আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো.আব্দুল হাসিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার ইসলাম হৃদয়, সদস্য সচিব আরিফুর আলম আবিরসহ নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা। 

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, গতকাল (১৬ আগস্ট) রাতে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন স্বাক্ষরিত ৩৯ সদস্য বিশিষ্ট ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জাআ

খালেদা জিয়াজন্মদিনছাত্রদলদোয়া ও মিলাদ মাহফিল

শেয়ার করুন: